দেশের ৬৮ কারাগারে ১২০ জন চিকিৎসক নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২

সুপ্রিম কোর্ট দেশের মোট ৬৮টি কারাগারে ১২০ জন কারা-চিকিৎসক নিয়োগ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং কারা অধিদফতরের প্রধানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, কিছু দৈনিক পত্রিকার প্রতিবেদন ও কারাকর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে দেখা গেছে, সারা দেশের প্রায় ৬৮টি কারাগারে মোট ১২৯ জন চিকিৎসক কর্মরত থাকার কথা। কিন্তু সারা দেশে মাত্র ৯ জন চিকিৎসক প্রায় ৮৯ হাজার কারাবন্দিকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এমনিতেই নির্দিষ্ট পরিমাণের তুলনায় দেশের কারাগারগুলোতে বন্দিদের সংখ্যা তুলনামূলকভাবে খুব বেশি। সেই সঙ্গে নির্দিষ্ট  সংখ্যক চিকিৎসক না থাকায় কারাবন্দিদের চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হচ্ছে।

আগামী সাত দিনের মধ্যে দেশের ৬৮টি কারাগারে অবশিষ্ট ১২০ জন চিকিৎসক নিয়োগ দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায়, প্রতিকার চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানান নোটিশ প্রদানকারী আইনজীবী মো. জে আর খান রবিন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ