অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য নথিপত্র চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবু হোসেনকে নোটিশ পাঠিয়েছে দু্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক নাসিরউদ্দিন এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সালাউদ্দিন ও আবু হোসেনের নিজ নিজ আয়-ব্যয়ের হিসাব, বাফুফের খরচ, আয়, ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে।








