ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০২

ডাকসু দ্বিতীয় দফায় ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন উপস্থিত ছিলেন।

বৈঠকে ডাকসু নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত চার নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও আআওয়ামী লীগের অপর দুই নেতা সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মুখপাত্র জাহাঙ্গীর কবির নানক জানান ডাকসু নির্বাচনের প্যানেল ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল সিলেকশনে কিছু বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম দফার বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা—সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, মেধা ও দক্ষতার বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্যানেলের প্রার্থী মনোনয়নের নির্দেশনা দেন।

প্রসঙ্গত, শনিবার (২ ফেব্রুয়ারি) ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে দেখভাল করতে আওয়ামী লীগের ওই চার নেতাকে দায়িত্ব দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

/এমএইচবি/জেজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম