বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাঞ্জেলিনা জোলির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩২

অ্যাঞ্জেলিনা জোলি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত ও হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি।

‘ভিজিটরস বুক’-এ স্বাক্ষর করছেন জোলি

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জোলি। এসময় দর্শনার্থীদের অভিমত লেখার জন্য সংরক্ষিত ‘ভিজিটরস বুক’-এ স্বাক্ষর করেন তিনি। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র্য রাদওয়ান মুজিব সিদ্দিকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অ্যাঞ্জেলিনা জোলিকে জাদুঘর ঘুরে দেখাচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র্য রাদওয়ান মুজিব সিদ্দিক

প্রসঙ্গত, হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের এসেছেন। এর আগে কক্সবাজারে দুই দিন অবস্থান করে রোহিঙ্গাক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।

সূত্র: বাসস

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান