খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৮

 ভ্রাম্যমাণ আদালত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেসব কোচিং সেন্টার এখনও চালু রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর খিলক্ষেত ও যাত্রাবাড়ীর কদমতলীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

খিলক্ষেত এলাকা থেকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম  বাংলা ট্রিবিউনকে জানান, পরীক্ষা চলাকালীন সময়ে সব কোচিং সেন্টার বন্ধ থাকার বিষয়ে সরকারের একটি নির্দেশনা রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার  পরিচালনা করছে। একারণে র‌্যাব এসব কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

এদিকে, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া ও কদমতলী এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি টিম।

র‌্যাবের অপারেশন অফিসার সিনিয়র এএসপি তানজিনা আশরাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকার একটি কোচিং সেন্টার সিলগালাসহ পরিচালককে ১০ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলছে।’

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম