সাবেক সচিব আখতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪

হাইকোর্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এন এইচ আখতার হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে থাকা মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাটি আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে আখতার হোসেনের বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনও বাধা রইলো না।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম শামসুদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর দুদকের (দুর্নীতি দমন কমিশন) পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেছা রত্না।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আখতার হোসেন সচিবের দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ বিভাগের অধীন ডেসকোর কর্মকর্তা-কর্মচারী এবং পর্ষদের সদস্যদের জন্য আইন দ্বারা সংরক্ষিত তিন লাখ ১৭ হাজার ৭৯৮টি প্রাথমিক শেয়ারের মধ্য থেকে ৬১ হাজারটি নিজের দখলে রাখেন। পরে দুর্নীতি আইনে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০০৭ সালের ৮ আগস্ট শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
এরপর মামলাটি বাতিলের আবেদন করা হলে হাইকোর্ট ২০০৮ সালের ৬ জানুয়ারি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে মামলাটি তিন মাসের জন্য স্থগিত করা হয়। ফলে দীর্ঘদিন ধরে ঢাকার মেট্রোপলিটন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল এবং এর তদন্তকাজও বন্ধ ছিল। তবে হাইকোর্ট আগের স্থগিতাদেশ প্রত্যাহার করায় সাবেক সচিব আখতার হোসেনের বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনও বাধা রইলো না। মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা এমনটাই জানান।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে