বিবাহবহির্ভূত সম্পর্কের প্রশ্নে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

হাইকোর্ট বিবাহবহির্ভূত সম্পর্কের সাজা সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধন এবং এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দণ্ডবিধির এই ধারা কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার সাজা বৃদ্ধি এবং দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধন চেয়ে আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ।

রিট দায়েরের বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী, কোনও স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক করলে, যার সঙ্গে সম্পর্ক করবেন, শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। অথচ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কিছুই করার নেই। একইভাবে স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ালে স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে বা স্বামী যার সঙ্গে সম্পর্কে জড়িত হবেন, তার বিরুদ্ধে কোনও প্রতিকার পাবেন না।’

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুসারে স্বামী যদি কোনও বিধবা বা অবিবাহিত নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে সম্পর্কে জড়িত হন, তা আইনে বৈধতা দেওয়া হয়েছে।’ তাই ৪৯৭ নম্বর ধারাটি সংবিধানের ২৭, ২৮ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক হওয়ায় রিটটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

রিটে আইন মন্ত্রণালয়ের আইন সচিব ও লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, সংবিধানের ২৭, ২৮ ও ৩২ ধারায় যথাক্রমে আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য এবং জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকাররক্ষণের কথা বলা হয়েছে।

বিবাহবহির্ভূত সম্পর্কের সাজা বৃদ্ধি চেয়ে আইনি নোটিশ

/বিআইি/এইচআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম