বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটিএ’র অভিযানে ১১৮টি স্থাপনা উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৬আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৪০

বুড়িগঙ্গার তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উচ্ছেদ অভিযান (ফাইল ফটো)

রাজধানীর বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীর চরের ব্যাটারি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র তৃতীয় পর্যায়ের অভিযানে ১১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ এবং প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে ৩টি দোতলা ভবন, ৩৮টি আধাপাকা ঘর, ৩৫টি টিনের ঘর ও ৪২টি টংঘর রয়েছে।

আরও জানানো হয়, এর আগে অভিযানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে দখলদারদের বিতারিত করে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কামরাঙ্গীর চরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
লঞ্চের ভাড়া বাড়ানো হবে, তবে আলোচনা সাপেক্ষে  
ঈদ উপলক্ষে বছিলা ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ
বিআইডব্লিউটিএতে চাকরি, ১৩ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম