ভাস্কর নভেরাকে নিয়ে সাখাওয়াত টিপুর ‘নভেরার রূপ’

.
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২

সাখাওয়াত টিপুর গ্রন্থ অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপুর ‘নভেরার রূপ’। নভেরা ও তার শিল্পকর্ম নিয়ে এ বইটি সাখাওয়াত টিপু রচনা করেছেন। বইটি প্রকাশ করেছে আদর্শ। 

নিজের গ্রন্থ সম্পর্কে সাখাওয়াত টিপু বলেন, বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাসে নভেরা আহমেদের মতো আলোচনা আর কাউকে নিয়ে সাম্প্রতিক সময়ে হয়নি। জীবনের অনেকটা সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই ভাস্করকে নিয়ে আগ্রহের কমতি নেই। তার শিল্পকর্ম থেকে শুরু করে ব্যক্তিজীবন সমান কৌতূহলোদ্দীপক। এজন্যই নভেরাকে নিয়ে আমার এই প্রচেষ্টা।

‘নভেরার রূপ’ বইটিতে রয়েছে শিল্প কীভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনাও জানা যাবে এখানে। শহীদ মিনারের নকশা প্রণয়নে নভেরার ভূমিকা কী ছিল। এছাড়াও বইটিতে রয়েছে সমকালীন আটজন শিল্পীর আঁকা নভেরার পোর্ট্রেট, যা গ্রন্থটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

আদর্শ প্রকাশনার ৫৪৫, ৫৪৬, ৫৪৭ নম্বর স্টলে ‘নভেরার রূপ’ বইটি পাওয়া যাবে। নভেরার শিল্পকর্ম অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী এস এম সাইফুল ইসলাম। বইয়ের মূল্য ৩০০ টাকা।  

/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম