দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুর প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে শহরের নতুন বাজারের কদমতলা মার্কেটের তিনতলায় দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, রাতে কে বা কারা দীপু মনির তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দেয়। চিৎকার শুনে নিচে নেমে দেখি পরিত্যক্ত বাসায় আগুন জ্বলছে। এতে ভবনের ওপর ও নিচতলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, এ ঘটনায় নতুন করে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় আগুন দেওয়ার ঘটনায় ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই আজ আবার আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে আমরা কোনও সংবাদ পাইনি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।

এদিকে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু বলেন, ৪০-৫০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর গ্রামের দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তার আগেই সব পুড়ে গেছে। 

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

/এএম/এএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে আছে হাসপাতাল
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা