ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী

নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে ৩০ ডিসেম্বর দে‌শে গণতন্ত্রের কবর রচিত হয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আর গণতন্ত্রের কবর হলে তার পরিণতি যে কী হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। বিজিবি ঠাকুরগাঁওয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু এ ব্যাপারে কারও কোনও উদ্যোগ নিতে দেখছি না।’
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, ‘বিজিবি ঠাকুরগাঁওয়ে মানুষ হত্যা করেছে, গরু চোরের অপবাদ দিয়েছে। অথচ জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলার কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানেন না।’
গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ ক‌রে ‌তি‌নি ব‌লেন, ‘আজ মানুষ সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দল একত্রিত হয়ে রাস্তায় না নামলে গণতন্ত্র মুক্তি পা‌বে না। আমি সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি, ছোটখাটো ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একসঙ্গে রাস্তায় নামুন।’
সরকা‌রের বিচার ব্যবস্থায় খা‌লেদা জিয়া মু‌ক্তি পা‌বে না মন্তব্য ক‌রে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব‌লেন, ‘খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পা‌বেন না। উনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সবাই সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহ‌লে তি‌নি মু‌ক্তি পা‌বেন।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, ‌জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আনোয়ার, মু‌ক্তি‌যোদ্ধা ফ‌রিদ উদ্দিন প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম