আজ রাজধানীর হাসপাতাল মালিকদের বৈঠকে ডেকেছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

অগ্নি নিরাপত্তা বাড়াতে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালের পরিচালক-মালিকদের সঙ্গে আজ বুধবার (২০ ফেব্রয়ারি) বৈঠক করবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ। বৈঠকে চার শতাধিক হাসপাতালের পরিচালক ও মালিকরা অংশ নেবেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ বৈঠকে সভাপতিত্ব করবেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য হাসপাতালগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানীর ৪৩৩টি হাসপাতালের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ তালিকায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ মোট ২৪৯টি হাসপাতালের নাম রয়েছে। এছাড়া ‘খুবই ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে ১৭৩টি হাসপাতাল। এসব হাসপাতালগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থার উন্নয়ন ও সংস্থাপনের বিষয়ে এ পর্যন্ত তিন দফা নোটিশ এবং স্মরণিকা দেওয়া হলেও তা আমলে নেয়নি হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া না হলে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অগ্নিকাণ্ডের থেকেও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের