ঝুঁকিপূর্ণ কলকারখানা স্থানান্তরের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৮

ঝুঁকিপূর্ণ কলকারখানা স্থানান্তরের দাবি ঢাবি শিক্ষার্থীদের পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও মৌন মিছিল থেকে এ দাবি জানানো হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চুড়িহাট্টায় লাগা আগুনে ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম ও দোকানের জন্য আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল।
মানববন্ধন থেকে বলা হয়, এমন অগ্নিদুর্ঘটনা কারো কাম্য নয়। সামনে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেজন্য এখনই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এ জন্য চকবাজারের মতো এলাকা হতে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে হবে।
মানববন্ধনের পর একটি মৌন মিছিল বের করা হয়।

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম