ইউল্যাবের পঞ্চম সমাবর্তন আগামীকাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৫

ইউল্যাব ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পঞ্চম সমাবর্তন আগামীকাল সোমবার। সমাবর্তন অনুষ্ঠান বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ইউল্যাব চ্যান্সেলর মো.আবদুল হামিদ এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এবারের সমাবর্তনে এক হাজার ৩০২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করবেন। 

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল সমাবর্তনে অংশগ্রহণকারীদের উদ্দেশে সমাবর্তন বক্তব্য রাখবেন। আরও বক্তব্য রাখবেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট  ড. কাজী আনিস আহমেদ ও ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।  

২০০৪ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে ইউল্যাব। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্লাতকোত্তর পর্যায়ে প্রায় ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগগুলো হলো,  বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ অ্যান্ড হিউমেনিটিজ, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম