বিমান ছিনতাইচেষ্টা তদন্তে কোনও কমিটি করেনি বেবিচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৩ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ছিনতাইচেষ্টার ঘটনা তদন্তে কোনও কমিটি করেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থার দুবাইগামী একটি বিমানকে ছিনতাইয়ের চেষ্টা করেন এক তরুণ। কমান্ডো অভিযানে মাহাদী নামের ওই তরুণ নিহত হন।
তবে বিমান ছিনতাইচেষ্টার দিন রাতেই বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
পরদিন সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও পাঁচ সদস্যের পৃথক আরেকটি কমিটি করেছে। দুটি কমিটিই পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে বিভিন্ন ঘটনায় মন্ত্রণালয় থেকে কমিটি করা হলেও পৃথকভাবে কমিটি করে তদন্ত করেছে বেবিচক।
পৃথক কমিটি না করা প্রসঙ্গে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে আমাদের সংস্থার দুজন অন্তর্ভুক্ত আছেন। ফলে আলাদা কমিটির প্রয়োজন আছে বলে মনে হয় না।’
প্রসঙ্গত, বিমান মন্ত্রণালয়ের কমিটিতে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচক পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির, সিকিউরিটি কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর এবং বিমান বাংলাদেশের পরিচালক (প্লানিং) এয়ার কমোডর (অব.) মাহবুব জাহান খান।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান