হাতিরঝিলের নকশাবহির্ভূত স্থাপনা ভাঙার নির্দেশ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

হাতিরঝিলে খাবারের দোকান হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের লে-আউট প্ল্যান (নকশা) বহির্ভূত রেস্টুরেন্টসহ অন্যান্য স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভবিষ্যতে যাতে লে-আউট প্ল্যান বহির্ভূত কোনও স্থাপনা করা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিবাদীদের প্রতি কেন আদেশ দেওয়া হবে না, একটি রুলে তা জানতে চেয়েছেন।

দুই সপ্তাহের মধ্যে রাজউক চেয়ারম্যান, হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের পরিচালকসহ সংশ্লিস্ট সাতজন বিবাদীকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশাবহির্ভূত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে হাতিরঝিলের নকশা বহির্ভূত কিছু প্রতিষ্ঠানের মালিক আপিল বিভাগে আবেদন জানায়। ওই আবেদনের শুনানি করে আপিল বিভাগ ২০১৮ সালের ১৪ অক্টোবর স্থাপনা অপসারণের আদেশের ওপর স্থিতিবস্থা (স্ট্যাটাসকো) জারি করেন। একইসঙ্গে হাইকোর্টের জারি করা রুল দু’মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দেন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আপিল বিভাগ নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদের ওপর স্থিতিবস্থা জারি করে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন। এখন রুল নিষ্পত্তির শুনানি হবে। কিন্তু রুলে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার বিষয়টি ছিল না। তাই এক সম্পূরক আবেদনে হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় আজ হাইকোর্ট শুনানি নিয়ে রুল জারি করেছেন।’

/বিআই/টিটি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী