দুপুর থেকে স্বাভাবিক হবে আবহাওয়া, সতর্ক সংকেত থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪

হঠাৎ বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে কমে আসবে। শুক্রবার (১ মার্চ) সকাল থেকে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিধারা অব্যাহত থাকায় ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও উত্তর এবং দক্ষিণের ৩৬ কাউন্সিলরের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে অধিকাংশ ভেটকেন্দ্রের মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে।

আজ সারাদিনের আবহাওয়া পরিস্থিতি জানতে চাইলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’

তিনি বলেন, ‘পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকায় গত চব্বিশ ঘণ্টায় ৪৯ মিলি বৃষ্টিপাত হয়েছে। আর গত ৬ ঘণ্টায় মাত্র ১ মিলি বৃষ্টিপাত হয়। আগামীকাল পুরোপুরি স্বাভাবিক হবে আবহাওয়া।’

তিনি আরও বলেন, ‘ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

/ইউআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস