ওবায়দুল কাদেরের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২২:২৪আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:৩৯

ওবায়দুল কাদের ও ইলিয়াস কাঞ্চন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রবিবার (৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের সড়ককে নিরাপদ করতে ওবায়দুল কাদেরকে খুব প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গত কয়েক বছর তার সঙ্গে কাজ করে অন্তত এ উপলব্ধি আমার হয়েছে। এ কারণে তার আকস্মিক অসুস্থতায় আমি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীকে দোয়া করার অনুরোধ করছি।’
নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদ সড়কের একজন বড় শুভাকাঙ্খী। তিনি সরকারের একজন দক্ষ ও কার্যকর ব্যক্তি। দেশের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সড়ককে নিরাপদ করতে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, রবিবার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি। এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। 

/আইএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী