গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১২:৩৬ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১২:৪৯

আদালত রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পেছালো। আগামী ৪ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার (জিআর) শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ এ তথ্য জানান।       

প্রসঙ্গত,২০১৮ সালের ২০ মার্চ রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে হত্যা করা হয় বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরান (৪২)। সুজাতের শরীরের বিভিন্ন স্থানে ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। আর মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি