সন্ধ্যা ৬টায় মাইডাসে অরুন্ধতীর আলোচনা অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৪:০০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৪:৩৯

অরুন্ধতী রায় নিরাপত্তার কারণ দেখিয়ে কৃষিবিদ মিলনায়তনে বুকার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ‘ছবিমেলা’ কর্তৃপক্ষ।

ছবিমেলার অফিসিয়াল পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, ‘যথারীতি সন্ধ্যা ৬টায় মাইডাস সেন্টারে অনুষ্ঠানটি হবে। একঘণ্টা আগে আগ্রহীদের সেখানে যেতে বলা হয়েছে। সঙ্গে তাদের আগের রেজিস্ট্রেশনের প্রিন্টকপি নিয়ে যেতে হবে।’

এর আগে সোমবার (৪ মার্চ) রাতে ছবিমেলার পক্ষ থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে তাদের নির্ধারিত জায়গায় অরুন্ধতীর অনুষ্ঠানটি করতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করতে বলা হয়েছে।’

ছবিমেলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’র অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গত রবিবার অরুন্ধতী রায় বাংলাদেশে এসেছেন। এই আলোচনায় আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:
নিরাপত্তার কারণ দেখিয়ে অরুন্ধতীর অনুষ্ঠান বাতিল করলো পুলিশ

 

 

/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম