দলিত নারীদের প্রতি বৈষম্য বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৩:৩৯আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৩:৩৯

দলিত নারী ফোরামের মানববন্ধন দলিত নারীদের প্রতি বৈষম্য বন্ধের দাবি জানিয়েছে দলিত নারী ফোরাম। দলিত নারীরা সমাজ ও পরিবারের সর্বত্র জাত-পাত ভিত্তিক বিভাজন, বঞ্চনা ও অবহেলার শিকার হ‌চ্ছে বলে অভিযোগ ক‌রেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব বক্তব্য তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা দীর্ঘ সংগ্রাম করলেও এখনও পর্যন্ত নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দলিত‌দের অবস্থা আরও নাজুক। নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, বিভিন্ন ধরনের বঞ্চনা, শারীরিক নির্যাতন, অপহরণ এগুলো একজন দলিত নারীর জীবনের নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, দলিত নারীরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। দলিতরা দেশের মধ্যে একটি বিরাট অংশ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে। তারা সমাজের বর্জ্য পরিষ্কার করে সমাজকে পরিচ্ছন্ন রাখে। অথচ এরাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়। কাজ করতে গিয়ে তারা হরহামেশাই অদ‌লিতদের কাছে নানাভাবে লাঞ্ছিত, এমনকি ধর্ষণের শিকার হয়ে থাকে।

এ সময় তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব স্তরের দলিত নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, দলিত নারী নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে, সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের জন্য জাতীয় বাজেটে দলিত নারীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ থাকতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি রাধারানী, সাধারণ সম্পাদক মনি রানী দাস, বেবি ট্রাজু, কৈলাস, তামান্না, প্রতিভা প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম