অনুমোদন ছাড়া ৯৫ কর্মকর্তাকে পদোন্নতি: আপিল শুনানি ১৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২০:৫১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:৫৮

সুপ্রিম কোর্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৯৫ জন নন-ক্যাডার প্রকৌশলীকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) গেজেটের ওপর জারি করা হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) মামলার আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল ৬ মার্চ মামলার বিবাদীপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন।

অনিক আর হক আরও জানান, আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিবাদীদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৯৫ জন নন-ক্যাডার প্রকৌশলীকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) গেজেটের ওপর গত ১৮ ফেব্রুয়ারি চার মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। একইসঙ্গে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (স্থানীয় সরকার বিভাগ) থেকে গত ২২ জানুয়ারি প্রকাশিত গেজেটটির বৈধতা নিয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) সচিবসহ চার জন বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) প্রকাশিত এক গেজেটে বলা হয়, ‘গত ১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস (ইঞ্জিনিয়ারিং : পাবলিক হেলথ) কমপোজিশন অ্যান্ড ক্যাডার রুলস-১৯৮০ তফসিল সংশোধন করে ক্যাডার সংখ্যা ১৩৬ থেকে ৩২৯ -এ উন্নীত করা হয়। ক্যাডার তফসিল সংশোধনের সময় ক্যাডারের আওতায় সৃজন করা পদে কর্মরত স্থায়ী ও নিয়মিত ৯৫ জন কর্মকর্তাকে ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক পাঠানো সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য অধিদফতরের ৯৫ জন কর্মকর্তাকে রাজস্ব বাজেটে পদায়ন/যোগদানের তারিখ বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হলো।’ কিন্তু ওই গেজেটটি সম্পর্কে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কিছুই জানে না বলে অভিযোগ ওঠে। এরপর ওই পদোন্নতির গেজেটের বৈধতা প্রশ্নে মো. শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ২১ জন হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ স্থগিতাদেশ দেন।

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম