আহমদিয়াদের অমুসলিম ঘোষণা ও মেননের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ০০:১৩আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৩:১০

আহমদিয়াদের অমুসলিম ঘোষণা ও মেননের শাস্তির দাবিতে মানববন্ধন আহমদিয়া সম্প্রদায়দের অমুসলিম ঘোষণা ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ। শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির আল্লামা মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ‘আহমদিয়াদের দালালি যারা করবে তাদেরকে মন্ত্রী ও এমপি হিসেবে দেখতে চায় না এদেশের মুসল্লিরা। ১৯৪৭ সালে এই দেশের মুসল্লিরা ইংরেজ খেদাও আন্দোলনে বিজয় হয়েছে। ১৯৭১ সালে লাখ লাখ বাঙালির তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের নেতৃত্বে এদেশের মুসল্লিরাও আবারও মাঠে নামবে ইনশাল্লাহ।'

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা আহসান উল্লাহ আব্বাসী, মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী এবং হযরত মাওলানা আসাদুজ্জামানসহ সংগঠনটির কর্মীরা।

এ সংক্রান্ত খবর:

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে মোল্লাতন্ত্র: মেনন

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের