শাহবাগে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:৪০

শাহবাগে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাজধানীর শাহবাগের শিববাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শিমুল (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী আব্দুল গনি জানান, শিববাড়ির শেখ রাসেল টাওয়ারের ১৬ তলায় কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতার কারণে নিচে পড়ে যান শিমুল। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। শিমুলের বাড়ি রংপুর সদর উপজেলায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের