মেডিক্যাল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থী কোটা বাড়ানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ০৫:২৭আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৫:৩১

চিকিৎসা বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীদের কোটা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি। বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সাক্ষাৎ  করতে এসে রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার গুণগত মানের ওপর ভুটানসহ এশিয়ার অনেক দেশের ব্যাপক আস্থা রয়েছে। এ দেশ থেকে পাস করে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ দেশে গিয়ে চিকিৎসক পেশায় উৎকর্ষ দেখাচ্ছে।’

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিক্যাল শিক্ষার মান যেন কোনও ভাবেই ক্ষুণ্ন না হয় সেজন্য কঠোর পদক্ষেপও নিয়েছে সরকার।’

আগামী এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এখানকার ওষুধ শিল্পও যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে সমাদৃত হচ্ছে। বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রফতানির উদ্যোগ নিতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভুটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় ভুটান বাংলাদেশের উন্নয়নের বন্ধু হিসেবে ভূমিকা রেখে চলেছে।’

বৈঠকে উভয়েই দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

/টিওয়াই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম