ঘটনাটি দুঃখজনক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: বিবৃতিতে মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ২৩:৪৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০০:২৫

‘ময়লা ছড়িয়ে ময়লা পরিষ্কার’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদ ‘ময়লা ছড়িয়ে ময়লা পরিষ্কার’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ময়লা পরিষ্কার করার আগে ময়লা ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে মেয়র কিংবা ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত ছিলেন না। কীভাবে এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটলো এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৭ মার্চ) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুস্থ, সচল, গতিময় ও আধুনিক ঢাকা বিনির্মাণে ডিএনসিসির প্রতিটি রাস্তা, গলি, দেওয়াল ও ড্রেন পরিষ্কার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘সবাই মিলে সবার ঢাকা’ বিনির্মাণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মেয়র।
এসব বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ডিএনসিসি কাজ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্র তারই সূচনা মাত্র। এ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্রে শিক্ষার্থী, অটিস্টিক শিশু, শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’

আরও পড়ুন: ময়লা ছড়িয়ে ময়লা পরিষ্কার! (ভিডিও)

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম