ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে বিমানবন্দরে, আ.লীগ নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৯:৪৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:০৫

এই পিস্তল ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢুকেন মুজিবুর রহমান পূর্ব ঘোষণা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্র নিয়ে ঢোকায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী এ খবর নিশ্চিত করেন।

আটক মুজিবুর রহমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। এছাড়া, তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে দাবি করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এ সময় অ্যাভিয়েশন সিকিউরিটির এক সদস্যের তল্লাশিতে তার সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। মুজিবুর রহমান পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব ঘোষণা না দেওয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।’

/সিএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম