‘অবৈধ ডাকসু নির্বাচনকে বৈধতাদানকারী’দের লালকার্ড প্রদর্শন

ঢাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৮:১০আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৮:১৩





‘অবৈধ ডাকসু নির্বাচনকে বৈধতাদানকারী’দের লালকার্ড প্রদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় তা দেওয়ার দাবিতে আন্দোলন করছে কয়েকটি ছাত্রসংগঠন। এর মধ্যে শনিবার (২৩ মার্চ) ডাকসুর প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় যারা যোগ দিয়েছেন তারা ‘অবৈধ ডাকসু নির্বাচনকে বৈধতা দিয়েছেন’ বলে দাবি করে তাদের লালকার্ড দেখিয়ে প্রত্যাখান করেছে ছাত্র ইউনিয়ন।
শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।
ছাত্র ইউনিয়ন জানিয়েছে, পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে আগামী ২৮ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে স্মারকলিপি দেবে তারা।
লালকার্ড প্রদর্শনের সময় ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে৷ কিন্তু এ নিয়মকে যারা বৈধতা দিয়েছে আমরা তাদের লালকার্ড প্রদর্শন করে প্রত্যাখান করছি৷ দায়িত্বগ্রহণ করার মধ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের প্রতি ছাত্রসমাজ ক্ষুব্ধ।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিব দাসসহ অনেকে।

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম