সোনালী ব্যাংকের জিএমসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৯:১০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৯:১৪

দুদক প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম), উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ মার্চ) সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

৩৮ কোটি ৭২ লাখ ৩ হাজার ৯৬৮ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থানায় এ মামলা করা হয়।

আসামিরা হলেন– সোনালী ব্যাংক মতিঝিল লোকাল অফিসের সাবেক জিএম ও শাখা ব্যবস্থাপক মো. শওকত আলী, সাবেক ডিজিএম আবদুল কাদির খান, গোডাউন কিপার কাম ক্লার্ক আবদুল মতিন, ফেয়ার কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফখরুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা ইসলাম, মো. বাকের হোসেন, মো. জামির হোসেন, জরিনা আক্তার, মো. ওমর ফারুক, ফেয়ার কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের গোডাউন চৌকিদার মো. সরওয়ার্দি, সাবেক গোডাউন চৌকিদার, দলিল লেখক মো. সানোয়ার হোসেন ও মো. আবদুল ওহাব।

/ডিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম