ভাষানটেকে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত এক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ০২:৩০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০২:৩২

‘গোলাগুলিতে’ নিহত শফিক রাজধানীর ভাষানটেকের পশ্চিম মাটিকাটা এলাকায় মঙ্গলবার (২৬ মার্চ) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে। তার নাম শফিক। তিনি নরসিংদী এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে দাবি করেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, ‘গোলাগুলির সময় দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া শফিকের সহযোগী দুজনকে গ্রেফতার করা হয়েছে।’
র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিককে গ্রেফতারের জন্য আমাদের একটি টিম ভাষানটেকে অভিযান চালায়। পাঁচতলা ভবনের চিলেকোঠায় তাদের অবস্থান ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় র‌্যাব। গোলাগুলিতে শফিক আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় শফিক নামে একজনকে আনা হয়েছিল, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।’

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম