যে কারণে আগুন নিয়ন্ত্রণের কাজে দেরি ফায়ার সার্ভিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৩২

এফ আর টাওয়ারের আগুন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এলেও দেরিতে কাজ শুরু করা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। তবে বিষয়টি যে ইচ্ছাকৃত নয় তার ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন। তিনি বলেছেন, ‘আমাদের উদ্ধার কাজে ব্যবহৃত গাড়িগুলো ডিজিটাল, ম্যানুয়াল নয়। এগুলো সেট করতে কিছুটা সময় লাগে। তবে সেটাও খুব বেশিক্ষণের জন্য নয়।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ ও ওই ভবনে আটকে পরা মানুষকে উদ্ধারের কাজ শুরুর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেকের মতো দেরি হয় বলে অভিযোগ ওঠে।

তিনি আরও বলেন, ‘এখানে একটা ভবন থেকে আরেকটা ভবনের দূরত্ব খুব কম। আমরা দ্রুত তৎপরতা না শুরু করলে আগুনটা অন্য ভবনেও ছড়িয়ে যেতো।’  

তিনি বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’

তিনি বলেন, ‘আমরা শতাধিক লোকজনকে ভবন থেকে উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করতে পেরেছি।’

এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। সেখানে আটকা পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। ক্রেন ল্যাডারের (যন্ত্রচালিত মই) সাহায্যে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

 আরও পড়ুন: বনানীর এফ আর টাওয়ারে আগুন

/আরজে/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম