আমরা আর শিক্ষা নিতে চাই না: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ০৩:০১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৩:০৬



আমরা আর শিক্ষা নিতে চাই না: আতিকুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা আর শিক্ষা নিতে চাই না। বিল্ডিং ফায়ার সেফটি কোড অনুযায়ী বিল্ডিং রাখতে চাই।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বনানীর এফ আর টাওয়ার উদ্ধার কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, “ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি, এখানে যতগুলো বিল্ডিং আছে সবগুলোর এই অবস্থা। আমি উত্তরের মেয়র হিসেবে বলছি, সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে। এজন্য ইতোমধ্যে যে বিল্ডিংগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন, রানা প্লাজার দুর্ঘটনার পরে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আগামী কয়েক দিনের মধ্যে পত্রিকায় দেবো, বিল্ডিং মালিকদের নকশা দাখিল করতে হবে। যারা দাখিল করতে ব্যর্থ হবে, আমি নগরের মেয়র হিসেবে ‘জিরো টলারেন্স’ নেবো।”
তিনি বলেন, ‘তারা বিল্ডিং তৈরি করেছে। নিচে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই জায়গাও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। আমি অনুরোধ করবো, নিজ নিজ দায়িত্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করবেন। প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার সেফটি কোড অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা অতিসত্বর করতে হবে, কারণ আমরা আর কত শিক্ষা নেবো আমরা আর শিক্ষা নিতে চাই না। আমরা এটা বাস্তবায়ন করতে চাই।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ হোসেন প্রমুখ মেয়র আতিকুলের পাশে ছিলেন।



আরও পড়ুন...
‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’

 ‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

 ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

 সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

 এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ

 আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

 এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

 আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

 দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

 বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 বনানীর এফ আর টাওয়ারে আগুন

/এসজেডএ/এসও/এনএল/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি