অছাত্রদের হল ছাড়ার দাবিতে ঢাবির এসএম হলে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ২৩:৫৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২৩:৫৭

শিক্ষার্থীদের বিক্ষোভ

অছাত্র (যাদের লেখাপড়া শেষ) ও বহিরাগতদের হল ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে হলের বারান্দায় বসবাসকারী প্রথমবর্ষের শিক্ষার্থীদের বই ও প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেলে বিক্ষোভ শুরু করেন তারা। 

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন। পরে হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলাম জোয়ার্দার সেখানে এসে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এসময় ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘একজন শিক্ষার্থীকেও যেন বারান্দায় থাকতে না হয়। সিট সংকটের কারণে চার জনের কক্ষে প্রয়োজন হলে ছয় জন রাখেন। তবে কেউ বারান্দায় থাকতে পারবে না।’

বিক্ষোভ থামাতে উপস্থিত হন প্রাধ্যাক্ষ ও ডাকসু নেতারা

জিএস গোলাম রাব্বানী বলেন, ‘যেসব শিক্ষার্থীদের ছাত্রত্ব শেষ, নৈতিক কারণেই তাদের হল ছেড়ে দেওয়া উচিত।’

প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ঝড়-বৃষ্টি ও শীতে শিক্ষার্থীদের অনেক কষ্টে বারান্দায় থাকতে হয়। আমি ইতোমধ্যে হল সংসদের নেতাদের সঙ্গে প্রথম সভায় বারান্দা সমস্যা নিয়ে আলোচনা করেছি। সভার পরে আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছি। ওই নির্দেশের আর তিন দিন বাকি। তবে শিক্ষার্থীরা যদি চায় তাহলে এই মুহূর্ত থেকেই মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতদের হল ছাড়তে বাধ্য করা হবে। একইসঙ্গে অনতিবিলম্বে বারান্দায় থাকা শিক্ষার্থীদের জন্য হল ক্যান্টিনের পাশে টিনসেড নির্মাণ করা হবে।’ 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের