এফ আর টাওয়ারের নিচে নিরাপত্তা ছাউনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ২১:০৩আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:০৯

এফ আর টাওয়ারের নিচে তৈরি হচ্ছে নিরাপত্তা ছাউনি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফারুক রূপায়ন (এফ আর) টাওয়ারের নিচে নিরাপত্তা ছাউনি তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ভবনটির সামনে ও পেছনে দুটি নিরাপত্তা ছাউনি তৈরির কাজ চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে যাতে কাচ বা অন্য কিছু পড়ে হতাহতের ঘটনা না ঘটে সেজন্য এই নিরাপত্তা ছাউনি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা। ছাউনি তৈরি শেষ হলে সামনের ও পেছনের রাস্তা সবার জন্য খুলে দেওয়া হবে।
নিরাপত্তা ছাউনির বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ আছে। ভবনের ওপর থেকে কিছু পড়ে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে এবং তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য আমরা একটি নিরাপত্তা ছাউনি করে দিচ্ছি।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
পরে এ ঘটনায় শনিবার (৩০ মার্চ) রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এসএমএইচআই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভিরুল ইসলামকে আসামি করা হয়েছে। এর মধ্যে ভবনের জমির মালিক এসএমএইচআই ফারুক ও বর্ধিত অংশের তাসভিরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

/এআরআর/এসও/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম