খালেদা জিয়াকে নতুন কোনও ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়নি: বিএসএমএমইউ পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৮:০৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:০৯

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেন এসএমএমইউ’র পরিচালক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক বলেছেন, খালেদা জিয়া আমাদের চিকিৎসায় সন্তুষ্ট। আমাদের এখানে  উনার ভালো চিকিৎসা হচ্ছে। আমরা উনাকে খুশি দেখেছি। তিনি দুই হাত নাড়িয়ে কথা বলেছেন। পরিচালক বলেন, ‘তাকে নতুন করে কোনও ওষুধ  ও কোনও পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়নি। ’

মঙ্গলবার (২ এপ্রিল) মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র পরিচালক  বলেন, ‘আমাদের চিকিৎসকরা উনাকে দেখেছেন। উনার অবস্থা গতকালের (সোমবার) মতো আছে। গতকাল তাকে যে ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলোই চালু আছে। তাকে নতুন করে কোনও ওষুধ  ও কোনও পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়নি। ’

খালেদা জিয়াকে কখন রিলিজ দেওয়া হবে,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগীর অবস্থা দেখে তাকে ছেড়ে দেওয়া হবে।’

খালেদা জিয়ার রোগগুলো সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক বলেন, ‘উনার শরীরে যে সমস্যা রয়েছে, সেগুলো আমার পক্ষে এনালাইসিস করা সম্ভব নয়।’

উল্লেখ্য, সোমবার (১ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেডিক্যাল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউ মেডিসিন বিভাগের প্রধান জিলন মিঞা সরকার। খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউর ২০৫ নম্বর রুমে রয়েছেন।

/টিওয়াই/এসএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম