ফারমার্স ব্যাংকের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৯:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:১১

দুদক ও মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবলু চিশতী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ১৬০ কোটি স্থানান্তরের মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবলু চিশতীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৮ মার্চ) এ অনুমোদন দেওয়া হয়।
বাবলু চিশতী ছাড়া বাকিরা হলেন তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সাবেক এভিপি জিয়া উদ্দিন আহমেদ এবং সাবেক ফার্স্ট সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান খান।
তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. সামছুল আলম শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন।
এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল গুলশান মডেল থানায় মামলা হয়।
অনুমোদিত চার্জশিটে বাবলু চিশতী, তার পরিবারের সদস্য ও সহযোগিদের জালিয়াতির চিত্র তুলে ধরে বলা হয়েছে, বাবুল চিশতী ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় তার নিজ নামে, পরিবারের সদস্যদের নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় ২৫টি হিসাব খোলেন। পরে ওই হিসাবগুলোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় বিভিন্ন সময়ে গ্রাহকদের হিসাব থেকে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা স্থানান্তর করেন।

আরও পড়ুন: ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ