ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চান শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০১:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ চেয়ে কয়েকজন শিক্ষার্থীর মন্ত্রণালয়ে আবেদন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তির পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ চেয়েছেন ২০১৮ সালের এইচএসসি ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আবেদনও জমা দিয়েছেন এই ব্যাচের পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী। আবেদনে স্বাক্ষর করেন মো. নাহিদ ভূঁইয়া এবং মো. সাখাওয়াত উল্লাহ তানভীর।

আবেদনে শিক্ষার্থীরা বলেন, আমরা কতিপয় সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ প্রত্যাশী। আমরা গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেই। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমাদের দেওয়া স্মারকলিপি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।

আবেদন করা শিক্ষার্থীরা জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাওয়ার কারণ পরীক্ষায় জালিয়াতি বন্ধ করা এবং ফাঁকা আসনের বিড়ম্বনা এড়ানো।

ফাঁকা আসনের বিড়ম্বনা প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষে ভর্তির শুরুতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা সুযোগ পান না। ভর্তি বাতিলের স্বাধীনতা থাকায় কেউ আসন ছাড়লে সেটি ফাঁকা থেকে যায়। আর অনেকে বছরখানেক ক্লাস পরীক্ষায় অংশ নিয়েও পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয় কিংবা মেডিক্যালে কাঙ্ক্ষিত বিষয়ে সুযোগ পেলে ভর্তি হয়ে যায়। এ কারণেও সিট ফাঁকা থাকে, যা আর পূরণ করা হয় না।

এর আগে গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেন নাহিদ ভূঁইয়া। উপাচর্যের কাছে দেওয়া ওই স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ নেই। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুইবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া সরকারি চাকরির বিসিএস পরীক্ষায় শুধু দুইবার নয়, তার বেশিও সুযোগ দেওয়া হয়। তাদের দাবি, সুনির্দিষ্ট কোনও নীতিমালা করে হলেও দুইবার ভর্তির সুযোগ আবার চালু করা হোক।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের