বীরাঙ্গনাদের সাক্ষ্যগ্রহণের নির্দেশিকার মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৯:৩৭আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

বীরাঙ্গনাদের সাক্ষ্যগ্রহণের নির্দেশিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মহান মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতের শিকার বীরাঙ্গনাদের সাক্ষ্য সংগ্রহের নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সিরডাপ মিলনায়তনে চামেলী হাউসে এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নয়নিকা মুখার্জির যৌথ উদ্যোগে এ নির্দেশিকা প্রকাশিত হয়। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সাল বাংলাদেশের একটি হৃদয়বিদারক সময়। আমাদের মা-বোনেরা ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার শিকার হয়েছেন। হানাদার বাহিনীর সদস্যরা কাপুরুষ ছিলেন। তারা ২৫ মার্চ রাতে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। গ্রামে গ্রামে গিয়ে তার হামলা চালিয়ে হত্যা, লুটপাট ও ধর্ষণ ও বাড়িঘরে আগুন দিয়েছে।

যুদ্ধকালীন সময়ে নির্যাতনের শিকার নারীদের সাক্ষাৎকার নেওয়ার সচিত্র নির্দেশিকা প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বীরাঙ্গনাদের ইতিহাস, অনুভূতি, অব্যক্ত কথা জানতে ‘বীরাঙ্গনা’-তে যে সচিত্র নির্দেশিকা দেওয়া হয়েছে তা সহজেই সবাই বুঝতে পারবেন।’

প্রকাশনা অনুষ্ঠানে অধ্যাপক নয়নিকা মুখার্জি, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহঠাকুরতা ও ‘বীরাঙ্গনা’র কন্যা সুন্দরী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি
গোয়ালঘরে এত আয়োজন, নারী সেজে টাকা হাতিয়ে নিতেন ৪ যুবক
গোয়ালঘরে এত আয়োজন, নারী সেজে টাকা হাতিয়ে নিতেন ৪ যুবক
সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন