সাভারে ৪৭১ পাখি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ২০:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২০:৩৬

সাভারে ৪৭১ পাখি উদ্ধার

সাভারের জিরাবো এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৭১টি পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাখিগুলো উদ্ধার করে। ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে ৪৪৭টি মুনিয়া, ৩টি ঘুঘু ও ২১টি টিয়া পাখি।

সাভারে ৪৭১ পাখি উদ্ধার

অসীম মল্লিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আমরা পাখিগুলো উদ্ধর করেছি। উদ্ধার অভিযানে নির্দেশনা দিয়েছেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো। পরে পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।’  

এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদ পাওয়ার পর পাখিগুলো উদ্ধারের জন্য টিম পাঠানো হয়। তারা সেখানে গিয়ে পাখিগুলো উদ্ধার করেন। আইন অনুযায়ী কোনও পাখি ধরা, শিকার করা বা আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম