জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয়ের র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২২:২৮ আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:৩০

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয়ের র‌্যালি

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার: সেবা নিন সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দোয়েল চত্বর ঘুরে আবারও ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তারা।

গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহ উপলক্ষে সরকারি হাসপাতালগুলোতে ১৬ থেকে ২০ এপ্রিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন। আগামী ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ সমাপ্ত হবে।

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি

বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার