আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা দিলো দি লাইব্রেরিয়ান টাইমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৪:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৪৮

টিএলটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও অন্যরা গ্রন্থাগার আর তথ্য পেশাদারদের জন্য সাপ্তাহিক নিউজ বুলেটিন দি লাইব্রেরিয়ান টাইমসের দুই বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা দিলো প্রতিষ্ঠানটি। পাশাপাশি সম্মাননা পেয়েছেন লাইব্রেরি পেশাজীবীরা। শনিবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা গ্রন্থাগার পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

প্রধান অতিথির বক্তব্যে গ্রন্থাগারিকদের বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রকৃত আত্ম-উন্নয়নে বই পড়ার অভ্যাস গড়ে তুলে একটি জ্ঞান-ভিত্তিক সমাজ তৈরির জন্য গ্রন্থাগারিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে টিএলটি এক্সিলেন্স স্টুডেন্ট অ্যাওয়ার্ড, ইয়াং এক্সিলেন্স ইনোভেশন অ্যাওয়ার্ডস, এক্সিলেন্স একাডেমিক লাইব্রেরি অ্যাওয়ার্ড, একাডেমিক লাইব্রেরিয়ান অব ইয়ার অ্যাওয়ার্ড, এক্সিলেন্স মেডিক্যাল লাইব্রেরিয়ান অ্যাওয়ার্ড বিভাগে পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা জানায়, গ্রন্থাগার পেশাজীবী আর বর্তমান লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান ব্যবস্থাপনা (আইএসএলএম) শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই আয়োজন। এতে সহযোগী ছিল সেন্টার ফর ওপেন নলেজ।

এর আগে টিএলটি পুরস্কারের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়। তারা হলেন আইসিডিডিআরবি’র সিনিয়র ম্যানেজার (লাইব্রেরি ও ইনফরমেশন সার্ভিস সাপোর্ট সার্ভিসেস) ড. মো. নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কাজী মোস্তাক গাউসুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালিদ আলম, বাংলাদেশ শিশু একাডেমীর চিফ লাইব্রেরিয়ান রাজীব আক্তার ও মিনহাজ উদ্দিন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাইব্রেরিস আনলিমিটেড ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর কার্স্টি ক্রাউফোর্ড, চট্টগ্রাম মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) বিজয় বশাক।

সম্মাননা প্রদানের পর দ্বিতীয় পর্বে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিতুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান (আইএসএলএম) দিলিরা বেগম, আইসিডিডিআরবি’র লাইব্রেরি ও তথ্য সেবা বিভাগের সিনিয়র ম্যানেজার ড. মো. নাজিম উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও মহাসচিব (ল্যাব) ড. মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শসাংক কুমার সিংহ, সেন্টার ফর ওপেন নলেজের সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও সহ-সভাপতি ড. সুস্মিতা দাস। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন দি লাইব্রেরিয়ান টাইমসের সম্পাদক প্রদীপ রায়।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের