‘১ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ০২:২১আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০২:২২

ম্যালেরিয়াবাহী মশা জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বলেছেন, ‘ম্যালেরিয়া নির্মূলে আশাব্যঞ্জক সাফল্য থাকলেও এখনও দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। দেশের ৬৪টি জেলার মধ্যে ১৩টি জেলায় এর প্রাদুর্ভাব বেশি।’ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘২০০৮ সালে ম্যালেরিয়া রোগে মৃত্যুর সংখ্যা ছিল ১৫৪ জন, ২০১৮ সালে তা কমে ৭ জনে নেমে এসেছে। এ অর্জন অব্যাহত রাখতে হলে শুধু ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা নয় বরং মশার উৎপাদনস্থলও ধ্বংস করতে হবে।
মন্ত্রী বলেন, স্প্রে’র মাধ্যমে মশার উৎপাদনস্থল ধ্বংস করতে পারলে ম্যালেরিয়াবাহী মশার বংশবিস্তার হবে না। এজন্যে ম্যালেরিয়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সব বেসরকারি প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডাদের নিয়ে একত্রে কাজ করতে হবে। তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজি) ২০৩০ সালের মধ্যে সম্ভব হবে।
দিবসটি উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, বেসরকারি সংস্থা ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থা এই সেমিনারের আয়োজন করে। ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে এ বছর পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস।
সেমিনারে সভা প্রধানের বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, প্রত্যেকে সচেতন ও নিজ নিজ দায়িত্ব পালন করলে ২০৩০ সালের আগেই ম্যালেরিয়া নির্মূল সম্ভব হবে। রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তহমিনা সীমান্তবর্তী এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকি এড়াতে আঞ্চলিক টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানান।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম