পরিবহন সেক্টরে ১০ নম্বর সিগন্যাল চলছে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ১৮:১০আপডেট : ০২ মে ২০১৯, ২০:৫৬

শাজাহান খান

দেশের পরিবহন সেক্টরে ১০ নম্বর সিগন্যাল চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‌‘বর্তমানে দেশে ৭ নম্বর বিপদ সংকেত চলছে। যখন দেশে ঘূর্ণিঝড় আসে তখন সরকার মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আমাদেরও সেই ব্যবস্থা নিতে হচ্ছে।’

বৃহস্পতিবার (২ মে) সম্প্রতিক সময়ে পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যাবলি নিয়ে মালিক-শ্রমিক নেতাদের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আগের তুলনায় পরিবহন সেক্টরে অনেক পরিবর্তন ঘটেছে। কোনও সড়কে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুই কারণে এই সেক্টরে ধস নামবে। এক, দুর্ঘটনা; দুই, চাঁদাবাজি। আমরা দুর্ঘটনা এবং চাঁদাবাজি দুটোই কমাতে চাই।

তিনি আরও বলেন, আজ টকশো শুনলে মনে হয় মালিক শ্রমিকদের ফাঁসি দিলেই সব ঠিক হয়ে যাবে। আইন কঠোর করলে, চালকদের ফাঁসি দিয়ে দুর্ঘটনা কমবে না। এজন্য বিজ্ঞানসম্মত উদ্যোগ নিতে হবে।
তিনি সড়ক দুর্ঘটনার জন্য মোটরসাইকেল, নসিমন, করিমন জাতীয় পরিবহনকে দায়ী করেন। তিনি বলেন, এগুলো বন্ধ করতে হবে। ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধও করেছিলেন। কিন্তু আমাদের স্থানীয় প্রভাবশালী নেতাদের বাধার কারণে এখন আবার আগের চিত্রে পৌঁছে গেছে।

পরিবহন জগতের প্রভাবশালী এ নেতা আরও বলেন, কোনও চালক বা মালিক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। সম্প্রতি কয়েকটি দুর্ঘটনায় আদালতের রায়ে আমরা বিস্মিত, বিচলিত। এভাবে যদি আরও আদেশ দেওয়া হয় তাহলে মালিক-শ্রমিকদের ব্যবসা ছেড়ে চলে যেতে হবে। আমরা সরকারকে দেশের প্রচলিত আইনে বিচার করার জন্য অনুরোধ করেছি, যাতে কোনও মানুষ ন্যায় বিচার বঞ্চিত না হয়। আমরা ইজ্জত নিয়ে গাড়ি চালাতে চাই। এটি একটি সেবামূলক কাজ।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা বলেন, পরিবহন খাত স্মরণকালের সর্বোচ্চ বিপর্যয়ের মধ্যে আছে। এখন গাড়ি চালালে বা না চালালেও জবাবদিহি করতে হয়। কিন্তু অন্যান্য খাত নিয়ে সরকারের এমন মাথাব্যথা নেই। ডাক্তারের হাতে রোগী মারা গেলেও কোনও ক্ষতিপূরণ দিতে হয় না। আপনি রাস্তা ঠিক করে দেন। কোনও গাড়ি দুর্ঘটনা ঘটাবে না।

শুধু চালকদের কারণে দুর্ঘটনা হয় না উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ২১ হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। সব রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন করুন। দেখবেন দুর্ঘটনা কেন হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, পরিবহন সেক্টরে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান না করলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এজন্য সমস্যাগুলো সমাধান করতে হবে।

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী