মামলার জট নিরসনে বিচারপতিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২৩:৩৫আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৩৫

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সুপ্রিম কোর্টে মামলার জট নিরসনে বিচারকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে বিচার কাজ পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের ফুলকোর্ট সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান প্রধান বিচারপতি।

বৈঠক সূত্রে জানা গেছে, দ্রুত মামলার সংখ্যা কমিয়ে আনতে হলে উচ্চ আদালতে আরও বিচারক নিয়োগের পরামর্শ দেন সভায় উপস্থিত বিচারপতিরা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বিচারকের সংখ্যা কম, তারপরও মামলা নিষ্পত্তির হার অনেক বেশি বলেও মন্তব্য করেছেন তারা।  

এর আগে গত ২৭ এপ্রিল জাস্টিস অডিটের একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০১৭ সালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিচারাধীন মামলার প্রবৃদ্ধির হার ছিল ১৪ শতাংশ, দায়রা আদালতে এ হার ১৬ শতাংশ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ প্রবৃদ্ধির হার ৯ শতাংশ। এভাবে চলতে থাকলে ২০২২ সালে মুখ্য বিচারিক হাকিমের আদালত, দায়রা আদালত ও হাইকোর্ট বিভাগে আগের বছরগুলো থেকে আসা মামলার পরিমাণ হবে যথাক্রমে ৭২ শতাংশ, ৮০ শতাংশ এবং ৯০ শতাংশ। এ অবস্থা থেকে উত্তরণে মামলা ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে অডিটে।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী