৪০তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ৮৩ হাজার পরীক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ০০:৫২আপডেট : ০৪ মে ২০১৯, ০০:৫৩

ফাইল ছবি সারাদেশে শুক্রবার একযোগে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় ৮৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি)।

সকাল ১০ বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপিএসসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০তম বিসিএসে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৯৬৩ জন। এরমধ্যে মধ্যে উপস্থিত হয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৩৮ জন। আর অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭ শতাংশ, রাজশাহীতে ৮২ শতাংশ, চট্টগ্রামে ৭৯ শতাংশ, খুলনা ও সিলেটে ৮১ শতাংশ, বরিশালে ৭৯ শতাংশ, রংপুরে ৮৪ শতাংশ এবং ময়মনসিংহে ৮৫ শতাংশ।

পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল নেওয়াসহ বিভিন্ন অপরাধে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল ও কলেজ কেন্দ্রে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন নেওয়া হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

/এসএমএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম