সরকারি বাঙলা কলেজের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সবাই ফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ২৩:১৫আপডেট : ০৬ মে ২০১৯, ২৩:১৮





সরকারি বাঙলা কলেজের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সবাই ফেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ইন্সুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ের তৃতীয় বর্ষের সব শিক্ষার্থীই ফেল করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, খাতার অবমূল্যায়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালির জন্যই বার বার ভুল ফল প্রকাশ করা হচ্ছে।
সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহরাব হুসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি নির্দিষ্ট বিষয়ে বিভাগের সব শিক্ষার্থী ফেল করার কোনও কারণ দেখি না। এমন ফলাফলে সহজেই বোঝা যায়, আমাদের খাতার অবমূল্যায়ন করা হয়েছে।’
একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফেরদৌসী বলেন, ‘এ ধরনের ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা দায়ী। একটি নির্দিষ্ট বিষয়ে একজনও পাস করেনি, এটা মেনে নেওয়া যায় না।’
জানতে চাইলে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবাই ফেল করেছে বলে শুনেছি। কেন ফেল করেছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বলতে পারবে।’
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাবো।’
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে গত ২৩ ও ২৪ এপ্রিল নীলক্ষেতে সড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল গণহারে ফেলের কারণ জানানো ও খাতা পুনর্মূল্যায়ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন সাধারণ শিক্ষার্থীরা।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম