জুলহাজ-তনয় হত্যা মামলার প্রতিবেদন জমা হয়নি, তারিখ পেছালো ৩৬ বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১২:৩৩আপডেট : ১৪ মে ২০১৯, ১২:৩৫

জুলহাজ মান্নান ও মাহবুব তনয় ৩৫ বার সময় নেওয়ার পরও জুলহাজ ও তনয় হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত প্রতিবেদন আজও (মঙ্গলবার, ১৪ মে) আদালতে জমা দেননি এ মামলার তদন্ত কর্মকর্তা। একারণে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ২০ জুন দিন ধার্য করেন। এ নিয়ে ৩৬ বার মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছালো।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের কনস্টেবল মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উল্লেখ্য,২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস এলাকার নিজ বাড়িতে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের ভাই মিনহাজ মান্নান ইমন একটি হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই  মোহাম্মদ শামীম অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক
শনিবার শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী
চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতাকে শোকজ
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ