হত্যার ১০ দিনের মধ্যে সুরতহাল-ময়নাতদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৩:২৩আপডেট : ১৬ মে ২০১৯, ১৩:৪১

সুপ্রিম কোর্ট

হত্যার ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত কর্মকর্তাকে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজিএম) দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

এর আগে বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডল আদালতের তলবে হাজির হন। এরপর তিনি সংশ্লিষ্ট মামলার সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা দেন।

তখন আদালত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট  ১০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম