ফার্চামো পর্বত জয়ে যাচ্ছেন চার বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ১৫:৩৪ আপডেট : ১৭ মে ২০১৯, ১৫:৪০

অভিযানে যাচ্ছেন বাংলাদেশের চার পর্বতারোহী হিমালয়ের ফার্চামো পর্বতে বাংলাদেশ থেকে প্রথম অভিযানে যাচ্ছেন চার পর্বতারোহী। পর্বতটির উচ্চতা ২০ হাজার ৩০০ ফুট। শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চার জনের দলটির নেতৃত্ব দেবেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। অভিযাত্রী হিসেবে আছেন বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী। সোমবার (১৯ মে) নেপালের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযানের যাত্রীরা।

অভিযানের দলনেতা মুহিত বলেন, আমরা ২১ দিনের পর্বত অভিযানে যাচ্ছি, সবাই দোয়া করবেন, যাতে পর্বতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ও আনন্দদায়ক কাজের জন্য প্রশিক্ষণ নিতে হয়। যারা এ বিষয়ে দক্ষ তারা নতুনদের সহায়তা করবেন। এতে করে তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফায়ার্স ধন বহাদুর ওলী, অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: সাজ্জাদ হোসেন

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ