৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

শেষ পর্যন্ত বড় ধাক্কাই খেলো ম্যানচেস্টার সিটি। আনুষ্ঠানিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের গুরুতর সব অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করার চারটি অভিযোগের মধ্যে তিনটিতেও সিটির বিরুদ্ধে রায় গেছে। তবে শাস্তি কী হবে, সেটি পরে আলাদাভাবে নির্ধারণ করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে প্রিমিয়ার লিগ।

স্বাধীন কমিশনের তদন্তে উঠে এসেছে, ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত ৯ মৌসুমে ম্যানচেস্টার সিটি তাদের রাজস্ব বাড়াতে এবং খরচ ১.১৯ বিলিয়ন ডলারের বেশি কমাতে ভুয়া বাণিজ্যিক চুক্তি ব্যবহার করেছিল, ভুল তথ্যসংবলিত হিসাবপত্র দাখিল করেছিল, নিরীক্ষক ও ফুটবল নিয়ন্ত্রকদের কাছ থেকে তাদের প্রকৃত আর্থিক অবস্থা গোপন করেছিল এবং প্রিমিয়ার লিগ ও উয়েফার ব্যয়ের সীমা উল্লেখযোগ্যভাবে লঙ্ঘন করেছিল।

২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রিমিয়ার লিগ। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অভিযোগগুলো স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়। দীর্ঘ ৪২ দিনের শুনানি শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে।

কমিশনের রায়ে অবশ্য সন্তুষ্ট নয় ম্যানচেস্টার সিটি। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে ‘হতাশ ও বিস্মিত’। একই সঙ্গে অভিযোগগুলোতে তারা নির্দোষ বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সিটি।

ক্লাবটির দাবি, কমিশনের মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। তাই সিদ্ধান্তটিকে অনির্ভরযোগ্য উল্লেখ করে তারা নিজেদের জন্য উন্মুক্ত আপিলের সব পথ অনুসরণ করবে বলে জানিয়েছে।

আপিল করার জন্য ম্যানচেস্টার সিটির হাতে সময় আছে ২ অক্টোবর পর্যন্ত। প্রিমিয়ার লিগ জানিয়েছে, আপিলসহ বাকি পুরো প্রক্রিয়া এবং পরবর্তী সিদ্ধান্তগুলো প্রকাশের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় তারা।

/এফআইআর/
সম্পর্কিত
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
ডার্বির ভুলের খেসারত, দায়িত্ব থেকে সরানো হলো ভিএআর কর্মকর্তাকে
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ